প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী?
প্রম্পট ইঞ্জিনিয়ারিং কী? বর্তমানে প্রযুক্তির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নতুন এক বিপ্লবের নাম। বিভিন্ন AI টুল যেমন: ChatGPT, Claude, Bard ইত্যাদির মাধ্যমে আমরা এখন কনটেন্ট লেখা, ডেটা বিশ্লেষণ, কোডিং, ডিজাইন এবং আরও অনেক কিছু খুব সহজেই করতে পারছি। কিন্তু এই AI গুলোর সঠিক ব্যবহার করার জন্য আমাদের জানতে হয় সঠিক প্রশ্ন বা নির্দেশনা কিভাবে দিতে হয়—এই নির্দেশনা দেওয়ার কৌশলকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং । প্রম্পট ইঞ্জিনিয়ারিং মূলত এমন একটি কৌশল, যার মাধ্যমে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশ দেন কীভাবে এবং কোনভাবে সে তথ্য উপস্থাপন করবে। এর মাধ্যমে আপনি AI টুলগুলো থেকে সর্বোচ্চ কার্যকারিতা পেতে পারেন। উদাহরণ: আপনি যদি বলেন – “একটি বাংলা গল্প লিখো” তাহলে AI একটি সাধারণ গল্প দেবে। কিন্তু আপনি যদি বলেন – “৫০০ শব্দের একটি শিক্ষামূলক বাংলা গল্প লিখো যেখানে নৈতিক শিক্ষা থাকবে এবং প্রধান চরিত্র হবে একজন কিশোর” তাহলে AI আরও নিখুঁতভাবে আপনার চাহিদা পূরণ করতে পারবে। এই পার্থক্যটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং-এর শক্তি। ৫০০ শব্দের একটি শিক্ষামূলক বাংলা গল্প 🌱 স্বপ্নের পথে...